কবিতা কবিতা মোর
কবি সামিয়া আক্তার
সময় মার্চ ২০২৩,রাত ১০.৫৪মি.
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় জীবনমুখী
4/5 - (1 vote)

কবিতা মোর প্রাণের স্পন্দন
অনুভূতির প্রকাশ—
জীবন নামের যাপন যাত্রায়
সুখের একটু—তালাশ।

কবিতা মোর বেঁচে থাকার
স্বপ্ন সারথি আশা—
সুখে-দুখে নিজকে বোঝার
একমাত্র যে—ভাষা।

কবিতা মোর সাহস নিয়ে
সামনে যাওয়ার ধ্বনি—
ফাগুন দিনে পলাশ বনে
অনুভূতির—খনি।

কবিতা মোর গ্রীষ্মের দিনে
রিমঝিম পশলা বৃষ্টি—
শ্রাবণের ওই বারিধারায়
নতুন কিছু—সৃষ্টি।

কবিতা মোর জীবনানন্দ
বসন্তের ওই বাতাস—
হলদে পাতা ঝরে গিয়ে
কচিপাতার—আবাস।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted