কবিতা পার্থক্য
কবি সামিউল আসাদ
সময় ৩১ডিসেম্বর, ২০০৮
উৎসর্গ জুবায়ের খোকন
লিখার স্থান দিয়াড়গাড়ফা, নাটোর।
5/5 - (1 vote)

আমার দেশের পথের ছেলে,
সারাদিন কষ্টে থাকে।
রাত হলে সে ঘুমিয়ে পড়ে,
আজ এখানে তো কাল সেখানে।
রাস্তার ধারে গলির পাশে,
বাহুতে মাথা ভর করে।
আবার আছে বাবুর ছেলে,
খাট পালংকে শয়ন করে।
গা একটু গরম হলে,
ডাক্তার কবিরাজ উপচে পড়ে।
পথের ছেলের জ্বর হলেও,
দেখতে আসে না কেউ এগিয়ে।
অসুখে পড়ে ক্ষুধার জ্বালায়,
মরে সে তখন ধুঁকে ধুঁকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted