কবিতা বদর যুদ্ধ
কবি সেলিম আহমদ কাওছার
উৎসর্গ বদরি সাহাবায়ে কেরাম কে
লিখার স্থান ছাতক, সিলেট।
সম্পৃক্ততা বদরের যুদ্ধ
Review This Poem

দুই হিজরির ১৭ই রমজান
ঐতিহাসিক দিন
মুসলমানদের মহান গৌরব
আর কাফেরদের দুর্দিন।

কুরাইশবাসী কাফেরেরা
করলো সকলে ফন্দি
মদিনার মুসলমানদেরে
করবে যে তারা বন্দী।

পৌঁছল সংবাদ নবীর কাছে
করছে কাফের ষড়যন্ত্র
হামলা করে মুসলমানদের
করবে তারা নিহত।

প্রস্তুত হলেন দয়াল নবী
লড়তে কাফেরদের তরে
সাহাবিরা কথা দিলেন
লড়বো যে জীবন ভরে।

তিনশ তেরো সাহাবী নিয়ে
চল্লেন নবী বদরে
হাজার কাফের ঘায়েল করে
বিজয় এলো বন্দরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted