| কবিতা | ওরে ভগবান |
| কবি | সজল আহমেদ |
| লিখার স্থান | বরিশাল |
| সম্পৃক্ততা | হিন্দু ধর্মগ্রন্থ |
ভগবান খুন জানে
ত্রিশূলের মাঝ—
নদীগুলো লাল হয়
লাশের জাহাজ
যমুনার চর ধরে
রাধিকার ঘর
কৃষ্ণের হরি—হরে
দেবদের ডর
কশ্যপি পাঁচনে
কমেনা যে জ্বর
কেষ্ঠ কুরুতে কাঁপে
মাটি থরথর।
থরথর কাঁপে মাটি
বাতাসের ঝড়
সীতা শীতে কাঁপে
ভাঙে রাবণের ঘর
রাক্ষস পুরী কাঁপে
কেঁপে ওঠে নদী
রাক্ষস মরে ভয়ে
রাম আসে যদি!
রাম যদি নাই আসে
সীতার তবে
রাবণের লালসায়
মৃত্যুই হবে।
মরে গেলে সীতা রাতে
দাহ্য আগুনে
তরবারি রাঙা হোক
তরতাজা খুনে!