কবিতা নেকড়ের লেজে কুঝ্বটিকা
কবি সজল মিত্র
সময় ২১ শতাব্দী
উৎসর্গ সিমা
লিখার স্থান আবদ্ধ ঘর
সম্পৃক্ততা অকালে আকাল
কবিতার বিষয় রূপক
5/5 - (1 vote)

শহরে অস্তিত্বের নিস্তব্ধতা হাহাকারে যান্ত্রিক বিভীষিকা
কুকরে খাচ্ছে বিবেকের মগজ, শরীর বোঝাই পশুত্ত্বে।
রাজত্ত্বে ভিসুভিয়াসের থেকেও তীব্র লার্ভায় আসক্ত আবহমান রাজা।
প্রজাগণ চৈত্রের দাবদাহে চাতকের তৃষ্ণার আবেশ নিয়ে কাতরাচ্ছে।
বেচেঁ থাকবে বলে নিজের স্বত্ত্বার বলি দিয়েছে বহু আগে।
হনহনিয়ে নেমে যাচ্ছে মৌলকতা।
তবে কি ভুল সময় নাড়া দিয়েছে উদ্ভট মস্তিষ্কে??

guest
0 Comments
Newest
Oldest Most Voted