| কবিতা | প্রাক্তন |
| কবি | সাগর কুমার দাস |
| সময় | ২৮/০১/২০২২ |
| উৎসর্গ | চকলেট |
| লিখার স্থান | গোয়ালন্দ,রাজবাড়ী |
| সম্পৃক্ততা | অতীতের স্মৃতি |
তোমার লেখা বইটি আমি পড়েছিলাম;
গন্ধ শুকেছিলাম,ভাজ করেছিলাম,টিকা দিয়েছিলাম-
জিব্বায় আঙ্গুল ভিজিয়ে বার বার পাতা উল্টিয়েছিলাম।
মনে হয়েছিলো মানব সভ্যতার ইতিহাসে
তুমিও একটুকরো উরর্বর জমিন;
অতি আধুনিকতায় বুদ হয়ে থাকা তোমাকে
দেখে, কেবল-ই আমার মনোজগতের ওয়াইট স্ক্রিনে
একটি কথাই ভেসে উঠেছে বার বার “অতিলৌকিক”!