| কবিতা | যখন থাকবে না তুমি |
| কবি | মোহাম্মদ রুহুল আমিন |
| সময় | ফেব্রুয়ারি 2023 |
| উৎসর্গ | যার জন্য লিখি যাকে ভেবে লিখি সেই কবিতাপ্রেমি মানুষকে |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম |
আটলান্টিক সাগরের বুকে ক্রুজশীপে
সন্ধ্যে বেলায় চায়ের চুমুকে
যখন কাটবে সময় তোমার
তখনো কোন এক কবি বাংলাদেশে
লিখবে কবিতা তোমাকে নিয়ে।
কানাডার শুভ্র তুষার আবৃত শহরে
কাটবে যখন ব্যস্ত সময়গুলো
জানবে, তখনো কেউ
মনের কোনে লিখে যাবে
গল্প কথা তোমাকে নিয়ে।
যখন থাকবে না তুমি তখন
ডেস্কটপে রাখা ছবিগুলো বলবে কথা
পছন্দের কোন কবির কবিতার পাতায়
রেখে যাওয়া গোলাপ গাছগুলোর মাঝে
নিরবে নিভৃতে খুঁজবে তোমাকে।