| কবিতা | ভেঙ্গে যাক নির্বাকতা |
| কবি | মোহাম্মদ রুহুল আমিন |
| সময় | 21 মার্চ 2023 |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম |
কাঁচের মতো ভেঙ্গে যাক নির্বাকতা
উড়ে যাক সংশয় গুলো
যদি দাও ডানা উড়িবার তরে
উড়বো সেভাবে যেভাবেই তুমি উড়াও।
আমি ঘুড়ি হতে চাই
নাটাই থাকুক তোমার হাতে
যখন ইচ্ছে কাটবে সুতা হারিয়ে যাবো দূরে
কখনো আসাবো না তোমার পথে।
যদি না চাও, আর তোমার নামে লেখা হোক
যদি না চাও, তোমার চোখে চোখ পড়ুক
নির্বাকতা ভেঙ্গে বলে দাও,
আমিও চাই
যে হৃদয়ে থাকবে না তুমি
আজীবনের জন্য মরুক সে হৃদয়
সে হৃদয় যেন আর কারো না হোক।