কবিতা তোমার বন্দনা
কবি মোহাম্মদ রুহুল আমিন
সময় ফেব্রুয়ারি 2023
উৎসর্গ যার জন্য লিখি যাকে ভেবে লিখি সেই সপ্নপরীকে
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় প্রেম
4/5 - (2 votes)

তোমার চোখ ম্লান বেতফল নয়
চোখ যেন মহাকাব্য
যেখানে নীল কালিতে লেখা
জীবনের সব গল্প।

তুমি শান্ত নদী নও উচ্ছল সাগরের ঢেউ
প্রতিক্ষণ আচড়ে পড় মনের গহিনে
তোমার কথামালা যেন ঝর্ণাধারা
ভিজিয়ে শান্ত কর আমাকে।

তোমার হৃদয়ের ঘ্রাণ হারিয়ে দেয়
সকল ফুুলের ঘ্রাণকে
তোমার ছন্দ
ভুলিয়ে দেয় নুপুর নিক্কনকে।

তুমিতো স্বর্গের পরি
তুমিতো অপসরি
তোমার প্রতিটি কেশ যেন এক একটি কবিতা
তোমাকে নিয়েইতো হয়েছি কবি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted