| কবিতা | আমি লিখি |
| কবি | মোহাম্মদ রুহুল আমিন |
| সময় | 16 জানুয়ারি 2023 |
| উৎসর্গ | যার জন্য লিখি যাকে ভেবে লিখি সেই সপ্নপরীকে |
| লিখার স্থান | মিরপুর, ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম |
আমি লিখি
চোখের পাতায় লিখি
মনের খাতায় লিখি
কল্পনার রঙে লিখি
ভাবনার ভাস্পে লিখি।
চলতে চলতে লিখি
বলতে বলতে লিখি
সাগরপাড়ের বালিতে লিখি
কাঁচে জমা শীতের কুয়াশায় লিখি।
সবুজ ঘাষে লিখি ফসলে মাঠে লিখি
কাঁশফুলের গায়ে লিখি
জলের রঙে লিখি
দিগন্তের রেখায় লিখি।
সাদা মেঘের ভেলায় লিখি
আধারের কালোতে লিখি
বৃষ্টির জলে লিখি
শুধুই তোমাকে লিখি।