কবিতা আমাকে যদি কেউ প্রশ্ন করে
কবি মোহাম্মদ রুহুল আমিন
সময় দুপুর
উৎসর্গ অপরাজিতাকে
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় প্রেম
4/5 - (1 vote)

আমাকে যদি কেউ প্রশ্ন করে
আকাশের মতো বিশালতা দেখছো কি?
বলবো, দেখেছি তার চোখে।
সাগরের গভীরতা? দেখেছি তার মনে।

আমাকে যদি কেউ প্রশ্ন করে
পাহাড়ের নির্বাকতা দেখেছো কি?
বলব, দেখেছি তার প্রেমে।
মেঘের শুভ্রতা দেখেছো কি?
বলবো, দেখেছি তার পোষাকে।

আমাকে যদি কেউ প্রশ্ন করে
ফুলের সৌরব পেয়েছ কোথাও?
বলব, পেয়েছি তার ঠোঁটে।
স্পর্শের কোমলতা? পেয়েছি তার হাতে।

‘আর্ট অব বিউটি’ দেখেছো কোথাও?
বলব, দেখেছি তার মুখয়াবে।
‘এসথেটিস অব ডার্কনেস’ দেখেছো কি?
আমি দেখেছি তার রেশমি চুলে।

আমাকে যদি কেউ প্রশ্ন করে
শব্দের মাদকতায় অভিভুত হয়েছো কখনো?
বলব, হয়েছি তার মিষ্টি কন্ঠের কথায়।
হারিয়ে যেতে চাও কোথাও?
বলব হারাতে চাই প্রিয় ‘অপরাজিতার’ মাঝে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted