কবিতা সকল সৃষ্টির মূল
কবি মোঃ রুহুল আমিন
সময় ১৫-০৩-২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় প্রেম
Review This Poem

আল্লার হাবীব দয়ার নবী
সকল সৃষ্টির মূল,
আদম সৃষ্টির বিকাশ সাধন
সুবাস ভরা ফুল।

আল্লার সাথে হাবীব নামটা
জগৎ সেরা ময়,
নিখিল বিশ্বে সৃজন সবে
শ্রেষ্ঠ সম্মান রয়।

স্রষ্টার সৃষ্টি সার্থক হলো
নবীর দিলেন মান,
মানব কুলের জগৎ মাঝে
তিনি শ্রেষ্ঠ শান।

জগৎ গড়ার মতলব তিনি
করলেন ব্যক্ত রব।
নবীর প্রভা নূরের জ্যোতি
আঁধার কাটে সব।

নবীর প্রেমে মুক্তির উপায়
আমরা জেনে নিই,
রবের দিদার নিহিত আছে
সৃষ্টি মাঝেই দিই ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted