| কবিতা | রাষ্ট্রের সম্ভব নয় |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | তারিখ -২৯-১১-২০২৩ |
| লিখার স্থান | চট্টগ্রাম |
| কবিতার বিষয় | বাংলাদেশ |
মানুষ যেমন রাষ্ট্র তেমন
একই স্বভাব মান,
মানুষগুলো সঠিক হইলে
রাষ্ট্র সম্মান পান।
রাষ্ট্রের ভিত্তি গড়তে হলে
ভালো মানুষ চাই,
দেশ বিদেশে রাষ্ট্রের সুনাম
শুনতে তখন পাই।
রাষ্ট্র গঠন জাতির বিবেক
ভরসার উপর রয়,
জাতিগোষ্ঠী বিবেকহীনতা
রাষ্ট্রের সম্ভব নয়।
রাষ্ট্র বলে আমায় তবেই
ভালো মানুষ দাও,
আমার গঠন স্বভাব বুঝতে
তোমরা যদি চাও।
তোমরা করো রক্তের হোলি
কাঁপে আমার বুক,
তোমাদের ঐ কর্মের ফলে
পড়ে আমার মুখ!
তোমরা চাইলে থাকবে ভালো
রাষ্ট্র নামক দেশ,
রাষ্ট্রের মানুষ —--মানুষ হইলে
থাকবে তবে বেশ।