কবিতা মায়ের স্নেহ
কবি মোঃ রুহুল আমিন
সময় ২০-০২-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

মাগো তুমি আমার কাছে
শ্রেষ্ঠ ধরার মাঝে।
সবার আগে সর্ব ক্ষণে
হৃদয় কোণে বাজে।

অনেক কষ্টের মাঝে থেকে
করছো আমায় গড়ে।
মাগো তোমার হাসি মুখটা
দেখলে মনটা ভরে।

শরীর খারাপ হলে আমার
হৃদয় জ্বলে মরে।
চারিদিকে হাহাকারে
আমার হিয়া ডরে।

সবার আগে তোমার কথা
রাখবো মনে আমি।
তোমার হুকুম করলে পালন
খোদার কাছে দামি।

তোমার আদেশ সকল কাজে
যেনো মেনে চলি।
তোমার সম্মান রাখতে সদয়
শপথ করে বলি।

guest
1 Comment
Newest
Oldest Most Voted