কবিতা মনচোরা
কবি মোঃ রুহুল আমিন
সময় ১৭-১০-২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় প্রেম
Review This Poem

মনের ঘরে চোর ঢুকেছে
মন করেছে চুরি,
মনটা হারিয়ে আজ আমি
পথে পথে ঘুরি।

রূপের মায়ায় মুগ্ধ করে
পাগল করলি কি’রে?
ভালোবাসার নামটা করে
মনটা নিলি কেড়ে।

‌সবার কাছে পাগল হলাম
তোর কারণে ভবে,
জানতে পারলে ওরা আবার
ভুল বুঝিবে তবে।

প্রেমের মোহে পাগল করে
বাসলে কেন ভালো?
মনটা কেড়ে দূরে গেলে
হলাম আমি কালো।

দুফোঁটা জল ঝরে যদি
মনচোরা তোর চোখে,
মন হারিয়ে সার্থক হলাম
ভালো বেসে তোকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted