কবিতা বাঁচার আর্তি
কবি মোঃ রুহুল আমিন
সময় ১৫-১২-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

বাঁচার আর্তি
মোঃ রুহুল আমিন

হাওয়ার তানে মরণ বার্তা
আসবে জানি ভেসে,
সাদা কাফন মুড়ে যাবো
ওই যে অচিন দেশে।

নিখিল মায়া ছেড়ে যাবো
আপন স্বজন ফেলে,
চোখের জলে শেষের মতো
দেখবে মুখটা মেলে।

নিথর দেহ রাখবে শোয়ায়
তিন হাত মাটির ঘরে,
বাঁশের খুঁটি খেজুর পাতায়
দেবে ঢাকনা করে।

সেদিন শুধুই সঠিক আমল
আপন সম্বল হবে,
আঁধার ঘরে একলা বিলাপ
বাঁচার আর্তি তবে।

প্রভুর হুকুম থাকলে জানি
আসবে সুবাস বায়ু,
অমর হয়ে থাকবো সেথাই
পাবো দীর্ঘ আয়ু।

guest
0 Comments
Newest
Oldest Most Voted