কবিতা প্রেমের দাগা
কবি মোঃ রুহুল আমিন
সময় ১৭-০৮-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় প্রেম
Review This Poem

প্রেমটা ভুলে থাকলে দূরে
গেলে আমায় ছেড়ে,
তোমায় ভেবে গেলো আমার
বুকের ব্যথা বেড়ে।

তোমার প্রেমে হৃদয় মাঝে
অনল দাহ জ্বলে,
বিষের জ্বালা জ্বলছে গায়ে
সেতো নিঠুর ছলে।

মায়ার জালে জড়িয়ে তাই
আপন করে নিলে,
হৃদয় ভেঙে আমায় ভুলে
প্রেমের দাগা দিলে।

আপনা চেয়ে আপন ছিলে
ছিলে হৃদয় জুড়ে,
দেখবে তুমি দু’চোখ ভরে
রবো কাফন মুড়ে।

আসবে তুমি মরণ কালে
জানি মায়ার টানে,
আশার কথা জানান দেবে
যেন পবন পানে।

পাথর চোখে দেখবো চেয়ে
চলে যাবার আগে,
তোমার ডাকে আবার যেন
প্রেমের ছোঁয়া লাগে।

চাইবো শুধু বিধির কাছে
পাই ওপারে তবে,
মরণ পরে তোমার সাথে
আবার দেখা হবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted