কবিতা প্রিয়া আছে প্রাণে
কবি মোঃ রুহুল আমিন
সময় ২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় প্রেম
Review This Poem

মারা গেলে তুমি কাঁদবে
কাঁদবে তুমি কাঁদবে?
মরণ খবর শুনতে পেলেই
প্রিয়া তুমি আসবে।

শেষের মতো দেখে যেও
কেঁদে চোখের জ্বলে।
ভাসলে নয়ন বুঝবে তখন
থাকলে মোরে ভুলে।

খোদার নামে শপথ করলে
সুখে-দুখে থাকবে।
ভালোবেসে আপন করে
আমায় কাছে রাখবে।

বদলে গেলে হঠাৎ করে
পেলাম না তো খুঁজে।
তোমায় ভেবে মনের মাঝে
দহন জ্বলে রোজে।

স্মৃতিগুলো মনের মাঝে
কষ্টের কারণ হলো।
কিসের তরে ভুললে মোরে।
একবার শুধু বলো।

তোমার জন্য রোজই অশ্রু
ঝরছে প্রতি ক্ষণে।
চোখের পানি ঝরে গেলে
থাকবে তবু মনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted