| কবিতা | জয়ের স্বপ্ন |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ১৫-১০-২০২১ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | জীবনমুখী |
সাধনা আর পরিশ্রমেই
সাফল্যটা আসে,
আত্মবিশ্বাস বলীয়ানে
সবাই ভালো বাসে।
তেজী মনের দৃঢ় বিশ্বাস
মনের মাঝে রেখো,
ত্যাগ সাধনা করলে তবে
জয়ের স্বপ্ন দেখো।
মনের চেতনা ফোটবে তোমার
পরিশ্রমের ফলে,
জগৎ মাঝে উঠবে ভেসে
নিজের শ্রমের বলে।
জগৎ মাঝে মহান যারা
সেরা চেষ্টার ফলে,
ভাঙ্গা গড়ার কারিগর যে
সাধনা তে চলে।
শ’বার হারলে ও যে জয়ের
স্বপ্নের ঘোরে মরে,
নিত্য দিনে পরিশ্রম দেয়
হৃদয়েতে ধরে।