| কবিতা | ক্ষুধার জ্বালা |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ৩১-১১-২০২০ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | জীবনমুখী |
খায় না কেহ পায় না বলে
ফেলছে কেহ ছুঁড়ে,
ক্ষুধার জন্য কেউ বা আবার
অনাহারে ……মরে।
ডাইনিং টেবিল রাজার বেশে
খাচ্ছে মনের সুখে,
তৃপ্তি নিয়ে খাচ্ছে পুটে
গরীব মরে…… দুখে।
মানব কূলে একই সঙ্গে
রক্তের গতি ধারা,
ধনীর যেনো ধনের পাহাড়
গরীব যায় যে মারা।
হায়রে জগৎ বড়ই অদ্ভুত
কেউ বা ভবে রাজা,
গরীব দুখী মানব সবে
পাচ্ছে শুধু …সাজা।
মরণ কালে বুঝবে সেদিন
একটু কাপড় পাবে,
ক্ষুধার জ্বালায় ভোগে কতো
দুখী জন অ’ভাবে।