কবিতা কপাল পোড়া
কবি মোঃ রুহুল আমিন
সময় ১১-০৯-২০২২
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

বিধির কলম দিয়ে লেখা
আমার জীবন ভাগ্য রেখা
এটাই শুধু জানি,
কোন কলমে লিখলো বিধি
ভাগ্যে আমার নাইতো নিধি
টানছি পরের ঘানি।

ভাগ্য আমার কপাল পোড়া
তাইতো বেঁচে থেকে মোরা
জীবন কষ্টে চলে,
কষ্টের মাঝে স্বপ্নই গড়ি
রাত নিশিতে জীবন তরী
ভাসে অথই জলে।

জীবন আমার কষ্টের মাঝে
সুখের সুরটা নাহি বাজে
জ্বলছি জন্ম থেকে।
বিধির লিখন সইবার শক্তি
হৃদয় দিয়ে করবো ভক্তি
নিলাম মাথায় ঠেকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted