কবিতা উচিত হাজার ভাবা
কবি মোঃ রুহুল আমিন
সময় তারিখ -১১-১৯-২০২৩
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

একটু খানি—- স্বপ্ন যদি
আঁকতে তুমি জানো,
একটু খানি চেষ্টা করলে
তবে সফল মানো।

একটু খানি একটু আশা
শক্তি জাগায় মনে,
জীবন গড়তে ভরসা রাখো
একটু নিজের সনে।

একটু খানি একলা চলতে
একটু চেষ্টা করো,
নিজের আঁকা স্বপ্ন গুলোই
উচ্চে মেলে ধরো।

একটু খানি নিজের উপর
আস্থা রেখে চলো,
সময় পেলে ভাবনা গুলো
নিজের সাথে বলো।

একটু ভাবা হয়তো একদিন
অনেক বড়ো হবে,
সেই কথাটা রাখবে মনে
একটু খানি তবে।

হঠাৎ করে —–হয়নি বড়ো
কেউ তো মোরা জানি
একটু খানি চেষ্টার ফলেই
হলো বড়ো মানি।

একটু খানি —কথার আগে
উচিত হাজার ভাবা,
একটু খানি——ছুঁড়লে কথা
ফিরত নাহি পাবা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted