| কবিতা | অশ্রু চোখে ঝরে |
| কবি | মোঃ রুহুল আমিন |
| সময় | ২৮-১০-২০২১ |
| লিখার স্থান | চট্টগ্রাম বাংলাদেশ |
| কবিতার বিষয় | জীবনমুখী |
স্মৃতি গুলো হৃদয় জুড়ে
দেখি আঁখি মেলে,
আজ ও ভুলা হয়নি তারে
যে জন গেছে ফেলে।
মিছে মায়ার আদর সোহাগ
আমায় দিলো সবে,
পিঞ্জর ছেড়ে গেলো চলে
দেখবো তারে ভবে।
মরণ জানি আসবে কখন
ভুবন ছেড়ে যাবো,
মনের মাঝে পুষে রাখি
দেখা তার যে পাবো।
মিথ্যা স্বপ্নের আশা আমায়
দিলো কেনো মোরে,
স্বপ্ন গুলো পুষে রেখে
অশ্রু চোখে ঝরে।
সুখের আশে সুখের খোঁজে।
গেলে আমায় ভুলে,
তোমার কথা পড়লে মনে
হৃদয় যায় যে জ্বলে।