কবিতা অশান্ত কেনো পৃথিবী
কবি মোঃ রুহুল আমিন
সময় তারিখ -১০-১০-২০২৩
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

অশান্ত আজ এই পৃথিবী
গোলা বারুদ গন্ধে,
স্বার্থের জন্য মরছে মানুষ
জড়ায় কলহ দ্বন্দ্বে।

প্রভেদ করে মরছে মানুষ
রক্তের হোলি খেলে,
মানুষ হয়ে মানুষ মারছে
সামনে দেখা পেলে।

কেউবা হাসে কেউবা কাঁদে
এমন ভাবে চলে,
লাখো মানুষ মরণ কোলে
পড়ছে আজি ঢলে।

জীবন নাশক মরণ অস্ত্র
আছে সবার হাতে,
নিজের শক্তি দেখায় সবাই
মরণ খেলায় মাতে।

মানুষ মরলে কেউবা খুশি
কেউবা আবার দুখি,
ধর্মের দোহাই দিয়ে বিভেদ
নয়তো বিবেক মুখী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted