| কবিতা | আত্ম বিজয়ের গান |
| কবি | রুদ্র সুশান্ত |
| সময় | ১৪ জুন ২০২০ ইংরেজি |
| উৎসর্গ | সুশান্ত সিং রাজপুত |
| লিখার স্থান | বালুঘাট ঢাকা |
যদি তুমি মানসিকভাবে ভেঙে পড়ো
যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো
যদি তোমার আত্মউপলব্ধি আত্মনিয়ন্ত্রণের বাইরে চলে যায়
যদি তুমি অনন্যপায় হয়ে যাও
যদি তোমার সকল দুয়ার বন্ধ হয়ে যায়
যদি তোমার চোখে নিক্ষিপ্ত হয় পৃথিবীর জমাটবাঁধা সকল দুঃখ
যদি তুমি বাস্তবে অপরাধী হয়ে যাও পৃথিবীর সকল মানুষের কাছে
যদি তোমাকে ঘৃণা করে সৃষ্টির সকল দেবতাও
যদি পৃথিবীর সমস্ত ধূলোকাণা ভুলে যাই তোমাকে
যদি তুমি নিজের কাছে সবচেয়ে বেশি অপরাধী হয়ে যাও
যদি তুমি ভেঙ্গে দাও দেবালয় অথবা প্রেমিকার মন
যদি তুমি যাও অজস্র বিচ্ছিরি ভাবনায় ডুবে
যদি তোমার ভাবনা গুলো হয়ে যায় রাত্রে নিমজ্জিত জঞ্জাট কালো
যদি ডুবে যাই সকল সূর্য
যদি নিভে যায় পৃথিবীর সকল আলো
যদি আর কোন প্রদীপ না-ই জ্বলে
যদি মুখোমুখি আর কখনো কথা না হয়
যদি সম্ভাষে, উদ্ভাসে কিংবা অবসাদে মৃত্যুচিন্তা নিজেকে ধরে ঘিরে
যদি ভাবো এর থেকে রেহাই এর কোন পথ নাই
যদি নির্মমতা হয়ে যায় নিজের অবলোকন
যদি মহাপাপ ঘিরে ধরে রক্তাক্ত হৃদপিণ্ড
যদি বিনাশ করতে সকল বুদ্ধির
যদি ঢেউ ভেঙ্গে দেয় সৃষ্টির সকল কিনার
যদি বিস্ফোরিত হয় আত্ম-যন্ত্রণার মিনার
যদি কোন সুখ আর না-ই থাকে অবশেষ
যদি ভাবো এই হোক আমার জীবনের সমাপ্তি-শেষ
যদি তুমি বিলীন হতে চাও মহাপ্রলয়ের আহবানে
যদি চাও ‘মৃত্যুর খবর’ রটিয়ে দিতে জনে জনে
যদি ভাবো এই হোক আমার মানব জন্মের শাস্তি
যদি ভুলে যাও তুমি ‘গতস্য শোচনা নাস্তি’
যদি প্রকৃতি তোমাকে ভুলে যায় নির্মমতার মাঝে
যদি তোমার মন পড়ে থাকে মৃত্যু চিন্তার ভাঁজে
যদি তুমি ‘কেহ নাই কেহ নাই’ বলে তুলো প্রলাপ
যদি তোমার মন ভেঙ্গে করো আত্মবিলাপ
যদি ইচ্ছে হয় কখনো আর আসবেনা ফিরে
যদি মন-মগজ, চিন্তা-চেতনা অশুভ বুদ্ধি ধরে ঘিরে
যদি ভাবো- ‘সময় নাই সময় নাই’
যদি বলো- ‘চলে যাবো, ভালো থেকো বন্ধু ভাই’
তবুও অন্তত একবার ভাবিও নিজেকে
তবুও অন্তত একবার ভাবিও পিতামাতাকে
তবুও অন্তত একবার ভাবিও সৃষ্টির সকল বিষয়
তবুও অন্তত একবার ভাবিও পরস্পরের আশয়
তবুও অন্তত একবার ভাবিও কত চমৎকার এই বিশ্ববসুধা
তবুও অন্তত একবার ভাবিও তোমার জন্মের সকল কথা
এরপর বুঝে যাবে তুমি
এরপর উপলব্ধি হবে তোমার, জননী জন্মভূমি-
এরপর ছেড়ে যেতে চাইবে না আর।
এরপর তোমার মন মগজে জাগ্রত হবে চিন্তা শক্তি
এরপর তুমি ছেড়ে দিবে সকল পাপময় আসক্তি
এরপর তোমার ভিতরে উদয় হবে আত্মশুদ্ধির পথ
এরপর বুঝে যাবে তুমি, গিয়েছিলে অসভ্য বিপথ
কখনো অধিকার নেই তোমার
কখনো অধিকার নেই আত্মহত্যার
কখনো পারোনা তুমি কাঁদাতে স্বজন-সৃজন
কখনো উচিত নয় অপ্রাপ্ত বয়সে মৃত্যু গ্রহণ
কখনো উচিত নয় ডুবানো হাসির বেলা
কখনো উচিত নয় চলে যাওয়া আধবেলা।
মনের বল সাহস নিয়ে কাটিয়ে দাও ডিপ্রেশন
মনের বল আরো বাড়িয়ে বিজ্ঞদের করো অনুসরণ
মনের বলে-ই বিজয় হবে, রবে বিজয়ের মান
মনের জোরে গাইবে তুমি, আত্ম বিজয়ের গান ।