বাংলা কবিতা, গুমের গণ্ডগোল কবিতা, কবি ঋত্বিক শংকর সেন | কবিতা অঞ্চল
কবিতা গুমের গণ্ডগোল
কবি ঋত্বিক শংকর সেন
সময় ১৩.০৫.২০২০
লিখার স্থান নন্দনকানন, চট্টগ্রাম
Review This Poem

প্রিয়তমা-
তুমি তো জানোই আজকাল সর্বত্রই সর্বনাশ হয় গুমে!
চেয়ে দেখো, বিচ্ছিন্ন গুমের গণ্ডগোলে আক্রান্ত জীবনের রূপ।

তিতাস নদীর চঞ্চলতা গুম হয়েছে সেই কতো আগেই।
ওই শীতলক্ষ্যার বুকে মাছ গুম হয়ে,
আজকাল লাশ ভেসে ওঠে।

গুম হয়ে গেছে মহাসড়ক দিয়ে আসা মাইক্রোবাস,
গুম হয়ে গেছে রাজপথের উত্তপ্ত দাবী,
গুম হয়ে গেছে সদ্য চুরির সংবাদ।

গুম হয়ে গেছে সৎ বিশ্বাস ও বিস্তীর্ণ স্বপ্ন,
কিংবা সদ্য ভূমিষ্ঠ নবজাতক!

গুম হয়ে গেছে বেশ কিছু অপরিণত মনের কর্তা,
কেওবা অনিচ্ছায়, কেওবা স্বদিচ্ছায়।

ছন্দহীন শহরের ল্যাম্পপোস্টের নীচ থেকে
আমিও গুম হয়ে যাই প্রিয়তমা,
তোমার দেয়া গুমোট হেঁয়ালি সন্ধ্যায়!

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Pijush Kanti Das
3 years ago

কেওবা গুলো বোধহয় কেউবা হবে।