কবিতা ওমন প্রেমিক আমি ন‌ই
কবি রোহন হক
সময় ১১ জুন, ২০২১, রাত
লিখার স্থান গোপালগঞ্জ
Review This Poem

আমি তো চেয়েছিলাম প্রেমিক‌ হবো।
না ওমন প্রেমিক না,
যাদের মস্তিষ্ক জুড়ে থাকে শুধু নাড়ী দেহ।
যাদের মস্তিষ্কে ঘুড়পাক খায় নাড়ীর যৌনি আর…..
আমি প্রেমিক হতে চেয়েছিলাম,
শরীর খুবলে খাওয়া কোন হায়না হতে চাইনি।
চাইনি কোন জানোয়ার হতে।
যেসব জানোয়ারদের হাত থেকে রেহাই পায়নি!
পবিত্র প্রেমিকারাও।
চাইনি পিরানহা মাছের মত,
তোমায় ঠুকরে ঠুকরে একদম পৃথিবী
থেকে উধাও করে দিতে।
চাইনি ম্যাসেজে তোমার নগ্ন ছবি
নেওয়া দেওয়া করতে।
চেয়েছিলাম আমাদের ভালোবাসা
লোকচোখের আড়ালে থাকুক।
কোন লোকদেখানো প্রেমিক হতে চাইনি।
চেয়েছিলাম তোমার সাথে পবিত্র
ভালোবাসায় লিপ্ত হবো।
অপবিত্রভাবে তোমায় ছোঁয়ার ইচ্ছাও
আমার কখনো জাগেনি।
চেয়েছিলাম তোমার ছবি হাতে নিয়ে বলব,
“৭০ টা হুর আমার প্রিয়তমার কাছে,
কিছুই না।”
তোমার ছবি নিয়ে আমার লিঙ্গ
কখনো নাড়াতে চাইনি।
প্রিয়তমা বিশ্বাস রাখতে পারো,
ওমন শরীর পিপাসু হায়নাদের মত
প্রেমিক আমি ন‌ই।
কখনো হবোও না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted