| কবিতা | শীতের ভোর |
| কবি | আর আই রাতুল |
| সময় | ১৬ই নভেম্বর, ২০২০ |
| লিখার স্থান | মাইজদী,নোয়াখালী। |
| সম্পৃক্ততা | কবিতাটি মূলত লেখা হয়েছে শীতের সকালের সুন্দর রোমাঞ্চকর প্রতিটি মুহূর্তের মুগ্ধতা নিয়ে। কিন্তু যারা শীতের সকালে আলস ভাব নিয়ে শুয়ে থাকে,তারা কখনোই এই মুগ্ধতার সাক্ষী হতে পারে না। তাদের জন্য আফসোসের অভিপ্রায়ে এই কবিতাটি লেখা। |
সাদা চাদরে, রোদের আদরে,
ঘাসেতে বিন্দু শিশির,
হলো ভোর, খোলে সূর্যের দোর,
কাঁটলো আঁধার নিশির।
ডাকলো না পাখি, খুললো না আঁখি,
দেখলো না কেউ ভোর,
নিরব সব, নেই কলরব,
কাটে নি ঘুমের ঘোর।
বেঞ্চিতে বসে,স্বপ্নদোষে,
চিন্তিত নেই কেউ,
খড়ের উমে,কুকুর ঘুমে,
ডাকে না ঘেউ ঘেউ।
সাদা চাদর, শীতের আদর,
ঢাকলো চিহ্ন দূর,
নর্তকীর আজ, নেই কোন কাজ,
বাজে না পায়ের নূপুর।
ভোরের কবি,আঁকে না ছবি,
লিখে না কবিতা-গল্প,
নদীর জল,স্পর্শে পল,
সে বড় এক কল্প।
সাদা সাগর,ধূপের আগর,
কুয়াশায় ভরা ভোর,
বড় কবিরাজ,ঘুমেতে আজ,
খুললো না তার দোর।
ডাকলো পাখি,খুললো আঁখি,
কাঁটলো ঘুমের ঘোর,
হায় হায় হায়,জেলে গান গায়,
পেরুলো শীতের ভোর।