| কবিতা | আকাশ উড়ে পাখি |
| কবি | রামানন্দ দাস |
| সময় | ১৮.০৬.২০২২ |
| উৎসর্গ | শিশুদের |
| লিখার স্থান | তমলুক শহর |
| সম্পৃক্ততা | প্রকৃতির পরিবেশ |
| কবিতার বিষয় | প্রকৃতি |
ওই আকাশে আমার পাখি
উড়তে তোমায় দেখি,
রঙিন ডানায় - বিকেল বেলায়
মন জুড়ে যায়, নয়ন তারায়।।
আমাদের তো ঘরবাড়ি সব -
পাকা গড়া;
তোমার জানি বৃক্ষ শাখা,
বৃষ্টি হলে কোথায় থাকো ?
বজ্রপাতের ভয় করে নাকো ?
আহাঃ রে , বড্ড বুঝি কষ্ট জীবন
বন্দি খাঁচায় রাজা শিহরণ,
মোরা বনের জাতি - বনেই থাকি..
তোদের ঘরে কাঁদি!
খুব সাহসে সুখ, স্বাধীন বাঁচি।।