কবিতা অস্ফুট ক্ষোভ
কবি রাহুল চক্রবর্ত্তী
সময় ০৪ আগস্ট, ২০২০, রাত
লিখার স্থান আনোয়ারা, চট্টগ্রাম
Review This Poem

তুমি যখন অভ্যস্ততায় আজ,
অন্য কিছু তো চাইনি
হৃদয় দুয়ার খুলেছি কবেই-
ঠকঠকিয়ে কড়া নাড়িনি!
তাই বলে কি এতো রাগ?
পুষিয়ে রাখলে এতোদিন?
নিতে চাই দুঃখের ভাগ-
বাঁধা টপকে যাবো একদিন…

guest
1 Comment
Newest
Oldest Most Voted
রুদ্র সুশান্ত
3 years ago

সুন্দর