বাংলা কবিতা, হাঙর কবিতা, কবি রাহী তূর্য্য | কবিতা অঞ্চল
কবিতা হাঙর
কবি রাহী তূর্য্য
সময় ১০ এপ্রিল, ২০২০
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় রূপক
Review This Poem

ভেঙে পড়বার আগে সরে যাচ্ছি
ভেঙে ভেঙে বড় হচ্ছে নদী, হাঙর ঢোকাচ্ছে মুখ
ঢেউয়ের ধৃষ্টতায় সে কোথায় ভেঙে যাচ্ছে সব

প্রতিদিন কত প্রকাশ্য বা গোপন কাঁটা-কীর্ণ অপমানে,আমাদের চামড়ায় আসে
যা আমরা কখনোই ভাবিনি,বাঁচার অভ্যাসে
তবুও ও তো থাকছি বেঁচে! বেঁচে থাকবো
গোলাপকে ধিক্কার জানাবো

দু’কোল ভাঙে এমন নদীর দু’কোলে আমরা দুজন, কেবল জলের দিকে তাকিয়ে ভাবছি
ভালোবাসা কেন মহামারীর মতো নয়?

guest
0 Comments
Newest
Oldest Most Voted