কবিতা ভাবনার স্মারক
কবি রাফাত আহমেদ
কবিতার বিষয় প্রেম
Review This Poem

ভাবনার স্মারক
রাফাত আহমেদ

ভাবনার স্মারকে
তোমার অস্তিত্ব
পা এবং মাটির প্রেমের
উষ্ণ আলিঙ্গনের মতো
সত্য।
চোখের কাজল রেখায়
আর কত বিন্দু জল ঢেলে
দিলে
নরকের অনলের আগুনসম
এই তপ্ত মন
শীতল হবে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted