| কবিতা | প্রয়াণ প্রনয় |
| কবি | রাফাত আহমেদ |
| কবিতার বিষয় | প্রেম |
প্রয়াণ প্রণয়
রাফাত আহমেদ
এবার অবকাশ যাপন…
অভিশাপও যতটা ভর্ৎসনা দিতে পারেনি
এবার মৃত্যু ভর্ৎসনা দেবে ,
ব্যর্থ প্রেমের মতো।
তবুও জেগে আছি…
তোমার নূপুরের অস্থায়ী বিপদ সংকেত শোনার জন্য
মহীয়সী মরীচিকা।