কবিতা জেনি
কবি রাফাত আহমেদ
কবিতার বিষয় রাজনৈতিক
Review This Poem

জেনি
রাফাত আহমেদ

তুমি জেনি হয়ে এসো
আমাকে দিয়ে লেখাও আরেকটি ‘ডাস ক্যাপিটাল’ কাঁধের ফোড়ায় দাও ভেজা গরম কাপড়,
ব্যাথায় কাতর হয়ে যাচ্ছি যে…
আমি চাই আমাদের একজন এলিয়েনর থাকুক।
‘পোল্যান্ডের শেই সাহসী সৈনিকরা’
শিরোনামে সে চিঠি লিখুক আবার।
সর্বহারার দুঃখে সে কাঁদুক দিনভর।
বিপ্লবের রসায়ন সে আয়ত্ত করুক
৮ বছর বয়সে।
আমি চাই তুমি জেনি হও,
আমার সৎ ও উদ্ধত সমালোচক হও।
ট্রেড ইউনিয়নের পিটারের কথা বারবার স্মরণ
করাও
আমাকে খোঁচা দেওয়ার জন্য আবার পড়ে শোনাও ডাস ক্যাপিটালের প্রথম বাক্যটা,
” যে সব সমাজে পুঁজিতান্ত্রিক উৎপাদন ধরন বিরাজ করে তারা নিজেকে উপস্থাপিত করে পন্যের বিপুল
সঞ্চায়ন হিসেবে।”
সোহোর স্যাঁতস্যাঁতে পরিবেশে আশা করি তুমি
আমার বিপ্লবকে বারবার প্রশ্নবিদ্ধ করবে,
সমাধান দেবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted