কবিতা জননী, তোমার করুণ চরণখানি
কবি রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ গীতাঞ্জলি
সময় ১৩১৫
Review This Poem

জননী,  তোমার করুণ চরণখানি
     হেরিনু আজি এ অরুণকিরণ রূপে।
জননী,  তোমার মরণহরণ বাণী
     নীরব গগনে ভরি উঠে চুপে চুপে।

তোমারে নমি হে সকল ভুবন-মাঝে,
তোমারে নমি হে সকল জীবন-কাজে;
তনু মন ধন করি নিবেদন আজি
                     ভক্তিপাবন তোমার পূজার ধূপে।
জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted