কবিতা শহরের বিপন্ন বাউল
কবি প্রসূন গোস্বামী
কবিতার বিষয় বাংলাদেশ, যুদ্ধ, স্বাধীনতা
Review This Poem

বুকের ভিতরে পুষি নক্ষত্রের মত ক্ষত,
কান্না আমার—হলুদ পাখির গান,
শহরের রাস্তায় আমি—এক
বিপন্ন বাউল,
মৃত্যুর ওপারে আমি—
অপেক্ষা
করে আছি,
তবুও—
মানুষ এখনও—
পাথর ছুঁয়ে দেখে,
ঈশ্বর—
ঘুমিয়ে আছেন—
ক্লান্ত দুপুরে,
প্রিয়, এখন ভালবাসার সময় নেই, এখন সময় আবার যুদ্ধে যাবার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted