বাংলা কবিতা, নীরব প্রতিবাদ কবিতা, কবি প্রসেনজিৎ পাল | কবিতা অঞ্চল
কবিতা নীরব প্রতিবাদ
কবি প্রসেনজিৎ পাল
লিখার স্থান খোয়াই, ত্রিপুরা
4.1/5 - (7 votes)

আমি বন্ধু এদেশের জনতা যে ভাই

তাই তো আমি রিক্ত হাতে, শূন্য বস্ত্রে, খালি পেটে

তোমার দুয়ারে ভিক্ষে পেতে যাই।

আমি ভিক্ষে পেতে যাই

মোরা ভিক্ষে পেতে চাই।

তুমি বন্ধু সুখে থেকো, ভালো থেকো সারা জীবন।

জানি, তুমি কঠোর, তোমার চোখের পাতায় ধূলো গুঁড়ো,

তবুও যেচে পড়ে তোমার কাছে যাই;

হাত পাততে যাই।

শুয়ে থাকি পথের ধূলোয়

বেঁচে আছি ধূম কালোয়।

তবুও তুমি সুখে থেকো ভাই

এর বেশি মোদের আর কিছুই আশা করার নাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted