কবিতা বিজয়া দশমী
কবি পীযূষ কান্তি দাস
উৎসর্গ আমার পাঠকদের
লিখার স্থান মহেশতলা কোলকাতা
Review This Poem

“বিজয়া দশমী”
—————————–
পীযূষ কান্তি দাস
—————————–
নীল আকাশে উড়াল দিলো নীলকন্ঠ পাখি,
মা চললেন কৈলাসে ফের বিষাদ গেলেন রাখি।
পাঁচটি দিনের পুজোর শেষে দশমী যেই আসে,
প্রকৃতির কান্না শিশির ঘাসের ‘পরে ভাসে।
আনন্দ সব বিদায় নিল শেষ হয়েছে ছুটি,
আফিস পানে যেতেই হবে আবার গুটিগুটি।
ঢাকের তালে বাজছে শুধু মন কেমনে সুর,
সব বাঙালির চোক্ষু দুটি জলেতে ভরপুর।
গুরুজনে প্রনাম আর ছোটোয় ভালোবাসা,
বিশ্বজুড়ে সবার কুশল এই রইল আশা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted