কবিতা “নোঙর”
কবি পীযূষ কান্তি দাস
সময় ৪ঠা নভেম্বর ২০২৫
লিখার স্থান কোলকাতা
Review This Poem

“নোঙর”
—————————–
পীযূষ কান্তি দাস
—————————–
লিখতে হবে নতুন কিছু নতুন কোনো ছন্দে
পয়ার কিংবা সনেট বা ওই গদ্য নয়তো পদ্যে
কিন্তু কি যে লিখি থাকি সেটাই নিয়ে ধন্দে।
লেখার মতো লেখা হলে পড়বে লোক আনন্দে
হেলতে দুলতে খুশির তরী আপনি যাবে বেয়ে
কবি কিন্তু বেঁচে থাকে ভালো এবং মন্দে।
জলের ‘পরে পদ্মপাতা জল ধরে না তায়
আমরা কিন্তু বেঁচে থাকি লোকের হৃদয় মধ্যে,
তবে কেন মন খারাবি মনের মাঝে ছায়?
এটাই জীবন এই কারণেই ধরাধামে আসা
আজ যা আছে কালকে সেটাই শূন্য হতে পারে
নোঙর ছাড়া কাল সমুদ্রে চিরকালীন ভাসা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted