| কবিতা | একরাশ |
| কবি | পীযূষ কান্তি দাস |
| উৎসর্গ | আমার পাঠকদের |
| লিখার স্থান | কোলকাতা |
“ একরাশ’’
—————————–
পীযূষ কান্তি দাস
—————————-
বোসবাড়ির উঠোন জুড়ে অজস্র মাথার ভিড়,
প্রচুর কামিন সেথায় মেলে ধান।
একপাশে বসে আছে রাধার মা,
খড়ি ফোটা গা,
পরনে একটুকরা সাদা থান।
তিনদিনের অভুক্ত পেট,
জ্বালা জ্বালা শুধু জ্বালা ।
বোসগিন্নির অশেষ দয়া
দিয়েছেন দুটো বাসি রুটি
আর ভেলিগুড় ছোটো একডালা।
ষোড়শী রাধাও করে কাজ,
ছোটো কর্তার ঘরে সারাদিন।
যুবতী শরীর জুড়ে আজস্র নখের আঁচড়
তবুও হয়না শোধ
বাপের করা শত টাকার ঋণ।
এভাবেই কেটে যায় মাস
কেটে যায় তিনটি বছর
ষোড়শী রাধার বয়স এখন উনিশ,
আর কতো আর কতো শুষবে সে
ছোটবাবুর ঢেলে দেওয়া বিষ?
কবে যে হবে শোধ বাপের নেওয়া ধার,
বাবু বলে হবে হবে, দেয় আশ্বাস,
শুধতে লাগবে সময়
ঋণটা যে ছিলো একরাশ।।