কবিতা ফিরে যেতে চাই
কবি পার্থ বসু
কাব্যগ্রন্থ নিঝুম রাত
সময় 2021
লিখার স্থান Bangalore ,BHARAT

ফিরে যেতে চাই আমি সেই বেদনা বিধুর
তবু সে মধুর ফেলে আসা ঐ সেই দিনে,,
উড়িয়ে পথে ধূসর ধুলো,তবু সাজিয়ে রাখা
স্বপ্ন গুলো,সেই স্বপ্ন আঁকা ক্ষণে।
ফিরে যেতে চাই যেথা আকাশ মাটিতে মেশা
অসীম সে ভালবাসা,সেই নীল দিগন্তে,,
যখন মেঘ ভেঙ্গে ওঠে চাঁদ,জোছনা ভেজায় রাত,
সাঁঝ বাতি জ্বলা সেই দিনের অন্তে।
আমি ফিরে যেতে চাই সেই নিশীথের ডাকে
হাসনাহেনা ফোঁটা সেই জানালার পাশে,,
আমি ফিরে যেতে চাই বৃষ্টি তে ভিজে যাওয়া
কদমের ফুল হাতে সেই শ্রাবণ মাসে।
ফিরে যেতে চাই এক পশলা বৃষ্টিতে ভিজে যাওয়া
ঘাসে ঢাকা সেই মেঠো পথে,,
বনফুল ফুটে থাকা,ডাকে সেই ঝিঁ ঝিঁ পোকা,
নিভে জ্বলে জোনাকিরা সেই কোনো রাতে।
আমি ফিরে যেতে চাই সেই প্রভাতে যখন ঘুম
ভাঙে বৃষ্টির জল পড়ে ডুমুর পাতায়,
ফিরে যেতে চাই সেই দিনে যেদিন লিখা হতো
করো নাম সেই খাতায় খাতায়।
ফিরে যেতে চাই যখন বরষায় বাঁধ ভাষা জলে
মাঠ ঘাট প্লাবিত আমি সেই মাঠে,,
আমি ফিরে যেতে চাই অশ্বত্থের শুকনো পাতা
বিছিয়ে রয়েছে যেথা সেই পড় ঘাটে।
আমি ফিরে যেতে চাই যেথা স্মৃতির সে নুড়ি
পাথর রয়েছে পড়ে সেই নদী তীরে,,
আমি ফিরে যেতে চাই সেই অনেক যত্নে রাখা
মায়ের আঁচলে ঢাকা সেই কাক ভোরে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments