কবিতা প্রথম প্রণয় (২য় ভাগ)
কবি পার্থ বসু
সময় January 2023
লিখার স্থান BANGALORE, BHARAT,
কবিতার বিষয় প্রেম

মনে ফোটে কত ফুল
হৃদয় বড়ই আকুল
আজ কাকে যেনো
কাছে পেতে চায়।
পাখিদের গুঞ্জন
মন কেনো উচাটন,,
কিশোর চিত্তে কেনো
গুন গুন গায়।
এসেছে এ ফাগুন
নিয়ে মনেতে আগুন,
চঞ্চল মন আজ
সীমানা ছাড়ায় ।
মন আজ উড়ু উড়ু
প্রেম বুঝি হলো শুরু,
হৃদয় যে বারে বার
তোমাতে হারায়।
প্রেমের এ ছন্দ
অসীম আনন্দ
ভাবে মন তোমাতে
কতো মধুময় ।
মন ভাবে দিবা নিশি,
কোথা তুমি উর্বশী,,
আজ কিশোর চিত্তে
মম জাগিল প্রণয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments