কবিতা প্রেম
কবি পংকজ পাল
সময় জুন, ২০২৫, সকাল
উৎসর্গ সহধর্মিণী
লিখার স্থান কর্পোরেশন স্ট্রীট, ময়মনসিংহ।
সম্পৃক্ততা গভীর ভালোবাসা
কবিতার বিষয় প্রেম

. কবিতা: প্রেম
---পংকজ পাল

প্রেম কি কেবল ফুলের গন্ধে —
ভোরের শিশিরে রয়?
প্রেম কি কেবল চোখে চোখে —
একটু সুধার ক্ষয়?

প্রেম তো আসে বিনা ডাকে —
হৃদয় আঁধারে চুপে,
একটি নামই প্রাণে বাজে —
একটি মুখের রূপে।

প্রেম তো ছায়া হয়ে থাকে —
চাঁদের মতো পাশে,
কখনো না বলে কিছু —
তবু হৃদয়ে বাসে।

প্রেম তো দেয় না শর্ত কোনো —
নয় তো দানের খাতা,
প্রেম তো শুধু সঁপে দেওয়া —
নীরবতা আর কথা।

প্রেম তো ভাসে গান ও চোখে —
অশ্রু হয়ে রয়ে,
প্রেম তো চিরকাল জীবনের —
শ্রেষ্ঠ সত্য বয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments