একলক্ষ গলা তারস্বরে বলে উঠল
আমরা কি তবে উটকো,উদ্বৃত্ত ?
ক্ষমতার কুৎসিত প্রতিমূর্তি
জবাব দিলো তার লম্বা গলাটা বাড়িয়ে
তোমরা সব চোর,ডাকাত।সম্পূর্ণ

যে কচি মগজ গুলো খাদ্য স্বরূপ
সেগুলোকে চিবিয়ে খাবে
স্তাবকতার ওই স্তবক গুলো
মুখস্ত করে আউড়ে দেবে
অনেক হলো,মজ্জাটা সোজা করো এবার
নেশার ঘোর টা কাটুক আগে
তারপর না হয় বসা যাবেক্ষন
বোঝাবো,মানুষ হতে কি কি লাগেসম্পূর্ণ