কবিতা মেঘ-বৃষ্টি-প্রেম (কথোপকথন-৪)
কবি অবিরুদ্ধ মাহমুদ
5/5 - (2 votes)

-ওই যে মেঘের রাজ্য, নীলাকাশ
  ওপারে রোদ্দুর…………!
-তুমি থেমে গেলে কেন
  আমার যে অলস দুপুর;
-এই সুনীল-বিশাল বুক মায়া চোখ,
  বল খুঁজে কারে??
-আমার ভরা নদী জল নূপুর
  প্রেম বুনেছি ওপারে;
-ওই দিগন্তের সিঁদুর রাঙা বিকেল,
  বল কার কথা কয়??
-শূন্যতার ভেতরে পূর্ণতা খুঁজে
  মায়া সমুদ্রে জোনাকি হৃদয়।
-তুমি বড্ড হেঁয়ালি! আমি দিগন্তের মেঘ,
  বৃষ্টি হয়ে ঝুম ঝুম নামি;
-আমি চাতক পাখি, তোমার মেঘ-বৃষ্টি
  রোদ্দুরের অপেক্ষায় বিছিয়ে রেখেছি এ হৃদয় ভূমি।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted