কবিতা গুমের ভীড়
কবি ওবায়দুর মাসুম
কাব্যগ্রন্থ হয়নি
সময় ২১মার্চ,২০২১
উৎসর্গ নিজেকে
লিখার স্থান চরকাউয়া, বরিশাল।
সম্পৃক্ততা পথের ধারে, স্টেশনে পড়া থাকাদের শত্রু নয় রাষ্ট, রাষ্ট্র শুধু রাজনীতিবীদের শত্রু৷
Review This Poem

টার্মিনালে ভীড়,
লঞ্চ এসেছে,
টার্মিনাল ফাঁকা,
লঞ্চ গিয়েছে,
পড়ে আছে শুধু ছিন্নমূলদের ঘুমন্ত দেহটাই ;
যাত্রী ছাউনী-তা বেশ দখলে ওদের,

এদেশে স্টেশন দখল হয়,
টার্মিনাল দখল হয়,
মসজিদ-মন্দির-গীর্জা দখল হয়;
দখল হয় তরুনীর ষোড়শী মন;
আবেগ/ধর্ষকের কাছে।
আর ফুটপাত/ যাত্রী ছাউনী সাময়িক দখল হলেই নৈশ্যপ্রহরীর ঘুম হারাম।

বড় স্যারের কিংবা কমিশনারের আদেশ – এ শহরকে উন্নত দেখাতেই হবে।
শালা, তবে ওদের বাঁচিয়ে রেখেছিস কেনো?
গুমের তো অঘোষিত বৈধতা আছেই এ রাষ্ট্রে,
তবে তা কেন আমার মত ছিন্নমূলদের জন্য প্রযোয্য হয় না ?

guest
0 Comments
Newest
Oldest Most Voted