| কবিতা | নটঘটে প্রেম আত্মা |
| কবি | নৃ মাসুদ রানা |
| সময় | ০৫ এপ্রিল ২০২০, সকাল |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম |
এই মধ্যরাতে, প্রিয়,
তুমিও কি গো জেগে আমার মতো?
একটু ভেবে নিও-
এ দূরত্ব আর বাড়তে দেবে কত?
এই মধ্যরাতে, প্রিয়,
সুনশান বয়স্ক কবরও কাঁদে আমার মতো?
একটু শুঁকে নিও-
এই কলিজা পোড়া আর্তনাদ চলবে কতো?
এই মধ্যরাতে, প্রিয়,
জানালাগুলো মুচকি হাসে আমার মতো?
একটু চেয়ে থেকো-
চাঁদ তারা জোনাকিপোকা জ্বলে নিয়ম মতো?
এই মধ্যরাতে, প্রিয়,
ডায়েরি পাতা ছটফট করে আমার মতো?
একটু কালি দিও-
লাল শাড়িতে সাজো আয়নার মতো?
এই মধ্যরাতে, প্রিয়,
হৃৎপিণ্ডে মাথা রেখে কথা হয় আমার মতো?
একটু অভিনয় কর-
ছলচাতুরী তাল-বাহানা করছো প্রয়োজন মতো?
এই মধ্যরাতে, প্রিয়,
ঘুমের ঘোরে হুঁশ বেহুঁশ অজ্ঞান আমার মতো?
একটু ভেবে নিও-
তোমার রূপ-যৌবন দাউদাউ জ্বলে যুবতীর মতো?
