কবিতা বৃষ্টি
কবি নিলুফার গনি
কাব্যগ্রন্থ মেঘ বৃষ্টি রোদের দেশ
সময় মে, ২০২৫ বিকাল
উৎসর্গ কচি সোনামনিদের কে
লিখার স্থান বনানী, ঢাকা
সম্পৃক্ততা বৃষ্টি
কবিতার বিষয় প্রকৃতি
3/5 - (1 vote)

ঈশান কোণে আজ গুরু গুরু ডংকার!
অনঙ্গ ললাটে কৃষ্ণকবরীর অলঙ্কার,
মলিন বদনখানি হঠাৎ দিশেহারা—
টলটলে আঁখিতে ঝরে গাঢ় অশ্রুধারা।
ছোট ছোট ফোঁটা হয়ে গেল বিশাল,
আড়মোড়া ভেঙ্গে উঠে গেল বিড়াল।
দহিত পাতাগুলো ফিরে পেল নবপ্রাণ,
সবুজের সুষমায় তরু পাতায় সুঘ্রাণ।
অভিমানী জলকন্যার বাহিত অশ্রুজলে,
মাঠঘাট পথ ভেসে গেল বৃষ্টির ঢলে ।
দিনমান টুপটাপ রিমিঝিমি ঝংকার,
দিনমণির আজ নিভেছে অহংকার।
কদমতলার ঘ্রাণে আজ কচিদের ছুটি,
কাগজের নৌকাগুলো জলে লুটোপুটি।
রূপোলী বাদলের রিমিঝিমি নিক্কন,
হারানো অরণ্যে ছুঁয়ে দিয়ে যায় মন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted