কবিতা ভুল জন্ম
কবি নিজাম উদ্দিন রনি
কাব্যগ্রন্থ এলোমেলো ভাবনা

আমার জন্মই ভুল
মিথ্যা জীবনের স্বাদ পেতে
ভয়াবহ মৃত্যুর মুখে পতিত হয়েছি।
আমার জন্মই ভুল
আলোর উৎস খুজতে গিয়ে
বিষম অন্ধকারে হারিয়েছি,
সৃষ্টির স্বরূপ দেখতে
নির্মম ধ্বংসের তাণ্ডবে মেতেছি।
এই যে নিশ্বাসের অমৃত স্বাদ
এর কণায় কণায় বিষের জ্বালা
এই যে বেঁচে থাকার তীব্র আনন্দ
সহস্র নির্মম মৃত্যু যন্ত্রণায় ভরা
এই যে নির্মল হাসির উচ্ছলতা
করুণ অশ্রুজলে ভেজা
এসবতো আমারি জন্মের ভুল

জন্ম ভুলেই জীবনের আশীর্বাদে
বিষাদের মৃত্যুর অভিশাপ কুড়িয়েছি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted