কবিতা এই যা সব ভুলেছি
কবি নিজাম উদ্দিন রনি
কাব্যগ্রন্থ এলোমেলো ভাবনা

এই যা সব ভুলেছি
কবে,কখন, কার আঁচলে বাধা ছিলাম
কার বুকেতে ঘুমিয়েছিলাম
কোন ঠোঁটে ডুবেছিলাম
কার চোখেতে হারিয়েছিলাম!
কোন দেহেতে মজেছিলাম
শেষ রাতটা কার সখ্যতায় ভাসিয়েছিলাম।
সব ভুলেছি
বেঁচে থাকার ভুল নিয়মে
ভাসিয়ে গা উজান টানে
ভাটির ব্যথা সব ভুলেছি
বর্ষার ভরা যৌবনে।
এই যা সব ভুলেছি
দেহের ঋণ শোধার
আগেই প্রেম ছেড়েছি।
সব ছেড়েছি
নষ্ট ছায়ায় নষ্ট হাওয়ায়
মনের টানে মন পুড়ে না
দেহের টানে দেহ টাটায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted